
নিজস্ব সংবাদদাতা হুগলি :- শনিবার থেকে মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে মাহেশের ১৮ নম্বর ওয়ার্ডের নেহেরু নগরে সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরি চালিত খাদ্য মেলা। ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি এই দুদিনের মেলায় অংশ নিচ্ছেন স্থানীয় মহিলারাই। ১৮ নম্বর ওয়ার্ডের পুর সদস্য অসীম পন্ডিতের উদ্যোগে

অভিনব এই মেলার উদ্বোধন করেন শ্রীরামপুর পৌরসভার পুর প্রধান গিরিধারী সাহা, এ ছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ কুমার সিং, পুর সদস্য ঝুম মুখার্জি, পুর সদস্য তিয়াসা মুখার্জি, সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।খাদ্য মেলার উদ্বোধন করে পৌর প্রধান গিরিধারী বাবু বলেন আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় চান মেয়েরা স্বনির্ভর হোক, তার জন্য তিনি বিভিন্ন রকম প্রকল্প করেছেন, এখানে এই মেলার মাধ্যমে

মেয়েরা তাদের হাতে তৈরি বিভিন্ন স্বাদের খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন এবং এখানকার মেলায় আগত মানুষেরা যেমন রকমারি স্বাদের মুখরোচক খাবার সংগ্রহ করতে পারবেন, তার সঙ্গে সঙ্গে এখানে যে সমস্ত মহিলারা দোকান দিয়েছেন তারাও তাদের খাদ্য সামগ্রী বিক্রি করে স্বনির্ভর হবেন, পুর সদস্য অসীম পন্ডিত বলেন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বড় বড় খাদ্য মেলা অনুষ্ঠিত হয়, কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ নিজস্ব পরিধির মধ্যে এই মেলা করে থাকি,

এখানকার মহিলারাই এতে অংশ নেয়, অন্যান্য মেলায় যেমন দোকানের জন্য স্টল ভাড়া দিতে হয়, মেলায় প্রবেশ করার জন্য যে এনট্রি পাস নিতে হয়, এখানে যারা স্টল দিয়েছেন তারা সম্পূর্ণ বিনামূল্যে মেলায় অংশ নিচ্ছেন, এর জন্য কোন ধরনের টাকা-পয়সা তাদের দিতে হচ্ছে না। অন্যদিকে শীতের সন্ধ্যায় যে সমস্ত খাদ্য রসিক মানুষেরা এসেছেন তারা বিভিন্ন স্বাদের সুস্বাদু খাবার খাচ্ছেন, এবং তারা জানান প্রত্যেকটি আইটেম খুব সুন্দর এবং মুখরোচক, এখানে এসে তারা খুবই আনন্দ উপভোগ করছেন ।
