সোনার দোকান থেকে সোনার হার ছিনতাই করে পালালো প্রতারক, ছড়ালো চাঞ্চল্য

Spread the love

সোনার দোকান থেকে সোনার হার ছিনতাই করে পালালো প্রতারক, ছড়ালো চাঞ্চল্য

 

শুক্রবার বিকেলে হুগলির শ্রীরামপুরের বি,পি,দে স্ট্রিট এলাকার ঘটনা।অভিযোগ প্রতারক সকালের দিকে সোনার দোকানে এসে একটি হার দেখাতে বলে। ওনার বাজেট শুনে দোকানের মালিক তাকে বিকেলে আসতে বলেন। প্রতারক বিকেলে আসে এবং তারপর হার দেখার নাম করে ছিনতাই করে পালায়। দোকানের মালিক জানান প্রায় চার গ্রাম সোনার ওই হারটির আনুমানিক মূল্য ৪২০০০ টাকার মতো। খবর পেয়ে ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ এসে সিসিটিভির ফুটেজ খতিয়ে তদন্ত শুরু করেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত ঐ এলাকার ব্যবসায়ীরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *