সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ ব্যানার্জি বলেন রাজনৈতিক বাজার গরম না করে আদালতে যাক বিরোধীরা।

Spread the love

রাজনৈতিক বাজার গরম না করে আদালতে যাক বিরোধীরা, কারণ এসএসসির দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকায় রয়েছে বিজেপি নেতাদেরও নাম,দাবী করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি।

 

 

আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন সুকান্ত বাবু, শুভেন্দু বাবু আগে দেখুক বিজেপির কতজন নেতা রয়েছে পাশাপাশি তার অভিযোগ শুভেন্দু পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় তার পরিচিতদের চাকরি করিয়েছে। তাই আদালতে যাক আদালত যা বলবে তাই হবে।

আন্দোলনকারীদের এসএসসি অফিস ঘেরাও প্রসঙ্গে বলেন তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে সেক্ষেত্রে কিছু বলার নেই। তবে বিকাশ ভট্টাচার্য, মহম্মদ শামীম তাদের হয়ে মামলা করেছিল, তাদের একজনের ও চাকরি হয়েছে।আসলে অন্যজনের চাকরি খাবার জন্য মামলা করেছে।

পাশাপাশি মহুয়া মৈত্র প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন বিজেপি যখন আমায় আক্রমণ করে,তখন আমাদের মহিলা সাংসদ রা সহযোগিতা করেনা তখন মহিলা সংসদরা চুপ করে বসে থাকে, এসপির লোকেরা আমায় সমর্থন করেছিল। আসলে দিদি ও অভিষেকের কাছে অনেক কথা ফিল্টার হয়ে যায়, কিন্তু আমি চীফ হুইফ থাকাকালীন এসব হতে দিতাম না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *