নিজস্ব সংবাদদাতা হুগলি শেওড়াফুলি:- যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, সেখানে যেভাবে বাঙালি এবং বাংলা ভাষায় কথা বলা লোকের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে এই পদ যাত্রা।
আজ শেওড়াফুলি ছাতুগঞ্জ থেকে বৈদ্যবাটি জিটি রোড এর কাছে শেষ হয় তৃণমূল কংগ্রেসের পদযাত্রা।

পদযাত্রার সামনের সারিতেই ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পৌরসভার পুরো প্রধান পিন্টু মাহাতো ও তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃবৃন্দ।
এই প্রতিবাদী পদযাত্রায় চাপদানীর বিধায়ক অরিন্দম গুইন জানান যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাঙালি ও বাংলা ভাষার লোকেদের ওপর যে ভাবে অত্যাচার হচ্ছে বাংলাদেশী চশমা লাগিয়ে দেয়া হচ্ছে, তারই প্রতিবাদে শেওড়াফুলি বৈদ্যবাটির তৃণমূল কংগ্রেস আজ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি। যে এখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা আন্দোলন শুরু করেছেন এই আন্দোলনের শরিক হয় আজ আমরা পায় পা মিলিয়ে প্রতিবাদ জানাচ্ছি।
আমাদের একটাই আবেদন কেন্দ্রীয় সরকারের কাছে যে বাংলার ভাষা সপ্তম ভাষা সেই ভাষাকে যেভাবে অবমাননা করা হচ্ছে তার প্রতি ধিক্কার জানাই।
যে বাংলা থেকে বিজেপি ভোট পেয়েছে সেই বাংলার মানুষকে এভাবে বঞ্চিত করছে তার প্রতিবাদেই এই মিছিল। আমরা ১০০ দিনের টাকার দাবি করছি আমরা আবাস যোজনার টাকার দাবিও করছি, বকেয়া টাকা দিতে হবে বিজেপিকে এই দাবিও করছি।
তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাতে পোস্টার, বিদ্যাসাগরের ছবি স্বামী বিবেকানন্দের ছবি প্রতিবাদ মিছিল করেন।
