কৈলাসে মহাদেবের গল্পে সাজছে চাতরার লঙ্কারবাগান

হিন্দুদের দেব-দেবীদের মধ্যে অন্যতম মহোদেবপ্রাচীনকাল থেকে কৈলাসে মহাদেবের অনেক গল্প শুনতে পাওয়া যায় হয়তো এবারে তা বাস্তবে দেখা যাবে শ্রীরামপুরের চাতরার লঙ্কার বাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটির মন্ডপে। কারণ এই কমিটির এবারে ভাবনা “কৈলাসে মহাদেব”।

পুরান কাহিনী অনুযায়ী কৈলাসে মহাদেবের বিভিন্ন কাহিনী রয়েছে সেই কাহিনীর বিভিন্ন অংশ তুলে ধরতে ব্যস্ত এই পুজো কমিটি, বাঁশ কাঠ, প্লাই, চট সহ বিভিন্ন উপকরণ গত একমাস ধরে বেশ কয়েকজন কর্মী কাজ করে চলেছেন।

কমিটির সম্পাদক জানান প্রতিবছরই দর্শনার্থীদের নতুন কিছু ভাবনা দেওয়ার চেষ্টা করি, সেই ভাবনাতে এবারে কৈলাসে মহাদেব। যা হয়তো সকলকে মুগ্ধ করবে।থিম মেকার জানান বাবা মহাদেব আমাদের কাছে অন্যতম পাশাপাশি কৈলাস সম্পর্কে সকলের কাছে রয়েছে কৌতূহল। সেই ভাবনাতেই তৈরি হচ্ছে কৈলাসে মহাদেব। ধীরে ধীরে সেজে উঠছে সেই আবহ,এখন তারই প্রতীক্ষায় দর্শনার্থী।
