আজ হুগলি জেলা পরিষদের হলে রাজ্য কৃষিজ বিপণন দপ্তরের উদ্যোগে রাজ্য কৃষকদের উৎপাদিত পিঁয়াজ ও রসুন সংরক্ষণের জন্য স্বল্প ব্যয়ে ২৫ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন সংরক্ষণাগার নির্মাণের প্রকল্প গ্রহণ করা হলো।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিজ বিপণন আর প্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না মহাশয়।

কৃষিজ বিপণন স্বাধীন ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না জানান বাম আমলে পেঁয়াজ চাষ হতো না,তবে বর্তমানে আমাদের মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমলে পেঁয়াজ চাষ বহুগুণ বেড়েছে।

কিন্তু পেঁয়াজের সংরক্ষণের প্রয়োজন এতে কৃষকদেরও সুবিধা হবে এবং সংরক্ষণ করলে বাইরের ক্রেতারাও সস্তায় পাবে এই পেঁয়াজ। এইজন্য আমরা পেঁয়াজ গোলার তৈরীর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্যমাত্রা ২৫ মেট্রিক টন পেঁয়াজ গোলা তৈরির। এই গোলা তৈরি করার জন্য ৯ কোটি ৬৫ লক্ষ ৬২ হাজার ৫০০টাকা বরাদ্দ হবে। সারা রাজ্যে ২২৬১ জন আবেদন করেছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের হুগলি জেলায় ১৭৫টি আবেদন সিলেক্ট করা হয়েছে মোট আবেদন পড়েছিল হুগলি জেলায় ৩৫২ টি। এটা আমরা লটারির মাধ্যমে ঠিক করলাম। এরা প্রত্যেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা করে সাবসিডি পাবে।এতে সুবিধা হবে পিঁয়াজ আমাদের সংরক্ষণ থাকবে, ফলে আমাদের আর মহারাষ্ট্র বা নাসিকে দৌড়াতে হবে না পেঁয়াজের জন্য। পেঁয়াজের দামও কন্ট্রোলে থাকবে একদিকে কৃষক ও তার মূল্য পাবে, এবং সংরক্ষণ করা থাকলে এই ১০০ টাকা কেজি পেঁয়াজ আর কিনতে হবে না সাধারণ মানুষকে।
