রাজ্য সরকারের উদ্যোগে আলোক শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল করতে বিনা মূল্যে প্রশিক্ষণ।

Spread the love

আলোক শিল্পের ভবিষ্যত উজ্জ্বল করতে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানে উদ্যোগী হল রাজ্য সরকার। সোমবার চন্দননগরে নতুন দিশা নিয়েই চন্দননগর আলো হাবে নতুন প্রকল্পের সূচনা করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ, পর্যটন বিভাগ, এবং কারিগরী শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্যসচিব অনুপ কুমার অগ্রওয়াল, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী,ডেপুটি মেয়র মুন্না আগরোয়াল ও ভদ্রেশ্বরের পুরপ্রধান প্রলয় চক্রবর্তী ।

মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, তারকেশ্বর থেকে মুখ্যমন্ত্রী ২০২১ সালে এই আলো হাব এর সূচনা করেন।যা আলোক শিল্পীদের জন্য নতুন দরজা খুলে দেয়। চন্দননগরের নাম জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। পুরো নিখরচায় এই প্রশিক্ষণ নিতে পারবে ছাত্র ছাত্রীরা। আমি চাইবো ছাত্র ছাত্রীরা অনেক ভালো ভাবে প্রশিক্ষন নেবে। প্রশিক্ষণ শেষে প্রার্থীরা সরকারি শংসাপত্র এবং বিভিন্ন দপ্তরে কর্মসংস্থানের সহায়তা পাবেন।

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *