শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল চালু হল জেলার মধ্যে প্রথম সান্ধ্যকালীন বহির্বিভাগ

Spread the love

 

 

 

 

মঙ্গলবার থেকে হুগলি জেলার শ্রীরামপুরের সুপার স্পেশালিটি ওয়ালস হাসপাতালের চালু হলো সান্ধ্যকালীন চিকিৎসা ব্যবস্থা বা ওপিডি। এ ব্যাপারে বলতে গিয়ে ওয়ালস হসপিটালের সুপার ডাক্তার প্রণবেশ হালদার জানালেন ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য দপ্তর থেকে একটা নির্দেশ আসে যাতে এই হাসপাতালে সান্ধ্যকালীন ও পিডি চালু করা যায়,কারণ যেহেতু এটা মহকুমা হাসপাতাল, প্রতিদিন প্রচুর রোগীরা বহির্বিভাগে চিকিৎসা করাতে আসেন, কিন্তু সময়ের অভাবে বহু রোগী ফিরে যান, সেই কথাই মাথায় রেখে আমাদের শ্রীরামপুরের হাসপাতালে জেলার মধ্যে প্রথম চালু হলো সান্ধ্যকালীন বহির্বিভাগ। সুপার ডাক্তার হালদার জানান সপ্তাহে দুদিন মঙ্গল এবং বৃহস্পতিবার এই সুবিধা পাবেন এখানকার রোগীরা।

প্রথম পর্যায়ে শিশু এবং প্রসূতি বিভাগে বিভাগের রোগীরা এখান থেকে চিকিৎসা পাবেন কারণ এই মুহূর্তে পর্যাপ্ত ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীর একটা অভাব রয়েছে। যার জন্য দুটি বিভাগ নিয়ে আমরা সান্ধ্যকালীন ওপিডি শুরু করলাম । আজ শুরুর দিনই বেশ কিছু রোগী এসেছে এখান থেকে চিকিৎসা করার জন্য। আমাদের আশা আগামী কয়েক মাসের মধ্যেই প্রত্যেকটি ডিপার্টমেন্টের সান্ধ্যকালীন ওপিডিয়া চালু করতে পারব এর ফলে সাধারণ রোগীরা আরও পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পরিষেবা এই হাসপাতাল থেকে পাবেন, এদিনের এই ব্যবস্থা চালু হওয়ায় খুশি রোগীরা, রিষড়া থেকে আগত মোহাম্মদ আলতাফ জানালেন এই পরিষেবা অত্যন্ত কাজে লাগবে আমাদের মতন সাধারণ মানুষের চিকিৎসার জন্য।

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *