
শ্রীরামপুরের ঐতিহাসিক মাহেশের ৬২৯ বছরের প্রাচীন প্রভু জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন। পুজো দেবার পর তন্ময় বাবু জানালেন মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে আমি মাহেশের পবিত্র মাটি থেকে যাত্রা শুরু করলাম। এবার আমি মা মাটি মানুষের কাছ থেকে আশীর্বাদ নেব আপনারা আমার পাশে থাকবেন।

আমার ধারণা যারা ধর্ম নিয়ে রাজনীতি করে যারা বিভাজনের রাজনীতি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তার বিরুদ্ধে এখানকার মানুষ সবাই একত্রিত হবে। যারা ১০ বছর ক্ষমতায় এসে বলতে শুরু করেছে সনাতন ধর্ম আজ বিপন্ন। আমরা জানি ধর্মীয় বিশ্বাস মানুষের একান্ত ব্যাপার এখানে ক্ষমতায় এখনো আসেনি তাতেই এই ধরনের কথাবার্তা। এলে যে কি করবে সেটাই এখন বড় কথা। এরপরই মন্দির থেকে বেরিয়ে এলাকায় বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন, এদিন তিনি পুরসভার ২১ এবং ২২ নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে মিলিত হন।
