শ্রাবণী মেলা উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও জলছত্রের সূচনা হলো বৈদ্যবাটির রথতলা এলাকায়।

Spread the love

 

শ্রাবণী মেলা উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও জলছত্রের সূচনা হলো বৈদ্যবাটির রথতলা এলাকায়।

হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এবং জেলা জয় হিন্দ বাহিনীর উদ্যোগে শনিবার সূচনা হওয়া এই শিবির থেকে তারকেশ্বরে যাওয়া পুণ্যার্থীদের জল,বাতাসা তুলে দেওয়ার পাশাপাশি পুণ্যার্থীদের চিকিৎসা সংক্রান্ত সমস্যায় পাশে থাকবে কর্মীরা।

চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো, জয়হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ,সাংগঠনিক যুবর সাধারন সম্পাদক অরূপ মাঝির পাশাপাশি বৈদ্যবাটি পুরসভার অন্যান্য পুর সদস্যদের উপস্থিতিতে সূচনা হওয়া এই শিবির আগামী এক মাসব্যাপী পুণ্যার্থীদের পরিষেবায় থাকবে। পুরপ্রধান পিন্টু মাহাতো বলেন পুণ্যার্থীদের সুবিধার্থে এই জলছত্র শিবির এবং স্বাস্থ্য শিবির, পুণ্যার্থীদের পাশে থাকতে এই উদ্যোগ।একইভাবে পুণ্যার্থীদের সমস্ত রকম সহযোগিতায় কাজ করছে বৈদ্যবাটী পুরসভার কর্মীরা। এই ধরনের উদ্যোগে খুশি পুন্যার্থীরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *