বাংলা বিরোধী, নারী বিদ্বেষী, বিজেপির বিরুদ্ধে এবারের নির্বাচনে শ্রীরামপুরের মানুষ রুখে দাঁড়াবে, বাম জমানা থেকে শ্রীরামপুর আসনটি তৃণমূল কংগ্রেস জিতে আসছে এ বছরেও তার অন্যথা হবে না । গতকালই তৃণমূল কংগ্রেসের ২৯৪ জন প্রার্থী তালিকা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর থেকে তৃণমূলের এ বছর নতুন প্রার্থী করা হয়েছে তন্ময় ঘোষকে ২৪ ঘণ্টা যেতে না যেতেই তিনি প্রচারে নেমে পড়লেন। প্রথম দিন তিনি মূলত দলের দায়িত্বশীল নেতৃত্ব কর্মীদের সঙ্গে মিলিত হলেন।

সকালে শ্রীরামপুরের মায়া ভবনে এবং বিকালে রিষড়া ডাক্তার নারায়ণ বন্দোপাধ্যায় হলে আয়োজিত দুটি কর্মীসভায় বিপুল উচ্ছ্বাস ধরা পড়লো এক কথায় বলতে গেলে কর্মীদের আবেগে উচ্ছ্বাসে ভেসে গেলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ, পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন এখানে এসে আজকে যে উষ্ণ ভালোবাসা পেলাম তাতে আমি মনে করি এবারে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস গতবারের থেকেও বিপুল ভোটে জয়ী হবে।

কারণ মানুষ বিজেপির মিথ্যা চালাকি ধরে ফেলেছে। তৃণমূল কংগ্রেস গত বিগত বছরগুলিতে কি কাজ করেছে মানুষের জন্য তা পাঁচালীর মাধ্যমে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে। কিন্তু গত ১০ বছরে বিজেপি লিখিত আকারে দেখাতে পারবে তারা কি কাজ করেছে তা পারবে না তাহলে তাদের মিথ্যাটা ধরা পড়ে যাবে তিনি বিজেপিকে নারী বিদ্বেষী আখ্যা দিয়ে বলেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করায় বিজেপির গাত্রদাহ হয়েছে তারা বলে বেড়াচ্ছে ভোটের সময় কোন মহিলাকে ভোট দিতে দেওয়া যাবে না, তাহলে সমস্ত ভোট তৃণমূলে পড়বে এই হচ্ছে নারী বিদ্বেষী বিজেপি, তন্ময় বাবু আরো বলেন বিজেপি এত নিষ্ঠুর ও নারী বিদ্বেষী দেশের মানুষ জেনে গেছেন। বীরভূমের সোনালী বিবি, যাদের পরিবার২০০ বছর ধরে বাংলায় বাস করছেন সেই সোনালী বিবিকে এখান থেকে বাংলাদেশী রোহিঙ্গা আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হল। একজন অন্তঃসত্তা মহিলা মা কি নিদারুণ কষ্টের মধ্যে তাকে মাতৃত্বকালীন অবস্থায় বাংলাদেশের জেলে কাটাতে হয়েছিল , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় তিনি এদেশে ফিরে এলেন এখানে এসে তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেনসেই পুত্র সন্তানটি যখন বড় হয়ে মাকে জিজ্ঞেস করবে মা আমি যখন তোমার গর্ভে ছিলাম তখন আমাকে এরা কোথায় পাঠিয়ে দিয়েছিল, এর প্রশ্নের জবাব বিজেপি কি দিতে পারবে? তন্ময় ঘোষের আজকের প্রথম দিনের কর্মীসভায় বিধানসভা কেন্দ্রের সমস্ত প্রথম সারি নেতৃত্ব উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন শ্রীরামপুর পৌরসভার পুর প্রধান গিরিধারী সাহা, রিষড়া পুরসভার পুর প্রধান বিজয় সাগর মিশ্র, উত্তম নাগ জাহিদ হাসান খান, শ্রীরামপুরের চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ কুমার সিং সহ শ্রীরামপুর এবং রিষড়া পৌর সভার সমস্ত পুর সদস্য এবং তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীবৃন্দ।
