
গতকাল বিজেপির পরিবর্তন যাত্রার পাল্টা চাপদানি বিধানসভায় তৃণমূলের বাইক মিছিল। তৃনমূল সাংসদ রাষ্ট্রপতি বিতর্ক প্রসঙ্গে বলেন,
রাষ্ট্রপতির প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে।
রাষ্ট্রপতি তপশিলি জাতিদের কথা বলেছেন।যে ওদের উপর বঞ্চনা হয়েছে।আমরা বলি আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলি জাতিদের জন্য যা করেছে সেটা রাষ্ট্রপতির জানা নেই।আপনার যদি এত ব্যথা লাগে, আমি জানিনা কতটা ব্যথা ওনার লেগেছে আমাদেরও ব্যথা আছে।আমরা ওনার প্রতি শ্রদ্ধা রাখি ভালোবাসা আছে।আমরা মনে করি ঠিক সময় আপনি হস্তক্ষেপ করবেন।
কিন্তু মনিপুরে এত বড় একটা ঘটনা ঘটে গেল এতদিন ধরে ঘটছে আপনার একবারও যাওয়ার সময় হলো না।আপনি বলেছেন বারবার বাংলায় আসতে চান কেন আসতে চান বারবার বাংলায়।বলেছেন বাংলার মেয়ে।কোন স্কুলে পড়েছেন কোথায় বড় হয়েছেন।আমরা সত্যি কথা আশা করি রাষ্ট্রপতির কাছে।মনিপুর গেলেন না কেন এটাতো আমাদের দুঃখ।মনিপুরে মহিলাদের উপর অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে সেখানে একবারও গেলেন না।ওই পদটা রাজনীতি করার জন্য নয়।কেউ যেন না করে।গভীর শ্রদ্ধা রেখেই বলছি।
নরেন্দ্র মোদি অমিত শার কথা ছেড়ে দিন।ওরা যদি মানুষকে ভালোবাসতো তাহলে এত অগণতান্ত্রিক হতে পারত না।
নরেন্দ্র মোদী অমিত শাহ আগে পদত্যাগ করুন।২০২৪ সালের ভোটার লিস্ট যদি ভুল হয়ে থাকে তাদের ভোটেই তো আপনারা নির্বাচিত হয়েছেন।ভারতবর্ষে অনেক লোক এসেছে কিন্তু এদের মতো আসেনি।
