উত্তরপাড়া বিধানসভার কোন্নগর এলাকায় সেটিং পোস্টার

Spread the love

উত্তরপাড়া বিধানসভার কোন্নগর এলাকায় সেটিং পোস্টার, যদিও এই পোস্টার কারা মেরেছে তা পরিষ্কার নয়। তবে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

 

মূলত কয়েকদিন আগেই শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ ব্যানার্জি মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং গতকাল দিল্লিতে থেকেও দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যোগ দিয়ে তার সাথে ছবি তুলেছেন। স্বাভাবিকভাবেই তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

 

তৃণমূলের শ্রীরামপুর হুগলী সাংগঠনিক সভাপতি অরিন্দম গুইন বলেন

এটা সিপিএম বিজেপির চক্রান্ত, তা সকলের কাছেই পরিষ্কার এবং তৃণমূলকে বদনাম করতেই এই পোস্টারের ঘটনা। সিপিএমের দাবী বিজেপি তৃণমূলের সেটিং অনেকদিন থেকেই দেখা যাচ্ছে এক্ষেত্রে তাই হয়েছে। যদিও বিজেপি রাজ্য নেতা প্রণয় রায় মনে করেন সিপিএম তৃণমূলের সেটিং কারণ এতে ২০২৬ এর বিরোধী ভোট ভাগ করার পরিকল্পনা। স্বাভাবিকভাবেই এই সেটিং পোস্টারে এলাকায় শুরু হয়েছে জল্পনা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *