স্কুল বাসের ধাক্কায় আহত এক সাইকেল আরোহী

Spread the love

স্কুল বাসের ধাক্কায় আহত এক সাইকেল আরোহী,সোমবার বিকেলে হুগলির শ্রীরামপুরের মানিকতলা জিটি রোডের ঘটনা।

আহত সাইকেল আরোহীর নাম পান্না সেনগুপ্ত। অভিযোগ মাহেশের লক্ষ্মীঘাট এলাকার বাসিন্দা পান্না সেনগুপ্ত প্রতিদিনের মতোই কাজে আসার সময় দ্রুত গতিতে আসা স্কুল বাসটি ধাক্কা মারলে এই ঘটনা।

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় মানুষের চেষ্টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি প্রতিদিনই স্কুল বাসগুলি দ্রুতগতিতে যায়,তারা চায় প্রশাসন বিষয়টি নজর দিক। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *