কাঁচামালের অভাব দেখিয়ে বন্ধ হয়ে গেল হুগলির রিষড়া ওয়েলিংটন জুট মিল।

Spread the love

 

 

 

 

বন্ধ হয়ে গেল রিষড়ার ওয়েলিংটন জুটমিল, কাঁচামালের অভাব দেখিয়ে বন্ধ করে দেয়া হলো ওয়েলিংটন জুট মিল,

আজ সকালে কারখানা কর্তৃপক্ষ গেটের সামনে নোটিশ লাগিয়ে জানিয়ে দেয় কাঁচা জুটের অভাবে হুগলি রিষড়া ওয়েলিংটন জুট মিল বন্ধ করে দেওয়া হচ্ছে যদিও কর্তৃপক্ষ আজ ১৭, ২, ২০২৬ থেকে ২৭, ৩, ২০২৬ অবধি কারখানা বন্ধ থাকবে, তবে এরপরেও যদি কাঁচামাল না পাওয়া যায় তাহলে কতদিন বন্ধ রাখবে এ বিষয় কোন নোটিশ জারি করে নি। এর ফলে প্রায় সাড়ে তিন হাজার কর্মী বেকার হয়ে গেল, নোটিশে লিখেও দেয়া হয়েছে কদিন বন্ধ থাকবে কারখানা সেই দিনগুলি নো ওর্য়াক নো পে,হিসাবে গণ্য হবে।

এ বিষয় হুগলি তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অন্বয় চট্টোপাধ্যায় জানান ওয়েলিংটন জুট মিলের মালিকপক্ষের ঘৃন্য চক্রান্তের ফলে এই কারখানা বন্ধ হয়ে গেছে প্রায় সাড়ে তিন হাজার কর্মী কর্মহীন হয়ে পড়ল এর আগে ইন্ডিয়া জুট মিল ও বন্ধ হয়ে গেছে। মালিকপক্ষ একটা ঘৃণ্য চক্রান্ত করে এটা মালের অভাব দেখিয়ে কারখানাগুলোকে বন্ধ করে দিতে চাইছে, আমরা কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন করেছি সিন্থেটিক বন্ধ করে জুটের ব্যবহার বাড়াতে, অবিলম্বে পাট জাত দ্রব্য অর্থাৎ পাটের সাথে যারা যুক্ত তারা যাতে সব সময় কাজ পায় তার ব্যবস্থা করতে কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা অনীহা পাটজাত দ্রব্য বন্ধ করে, সিন্থেটিক দ্রব্যের ব্যবহার বাড়াচ্ছে এর ফলে মালিকপক্ষ একটা সুযোগ পেয়ে যাচ্ছে এবং তারা ভালো পাট পাওয়া যাচ্ছে না এইসব বাহানা দেখিয়ে কারখানাগুলোকে বন্ধ করে দিচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং আমাদের শ্রমমন্ত্রীর কাছে আবেদন করছি কারখানার এই কারখানা গুলির মালিকদের ডেকে কারখানাগুলো খোলার ব্যবস্থা করুন যাতে কারখানার সাথে যুক্তকর্মীরা কাজ ফিরে পায়

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *