তীর্থ থেকে ফিরে মাথায় হাত।তালাবন্ধ বাড়িতে চুরির ঘটনা চন্দননগরে।
প্রসঙ্গত চন্দননগরের সুখসনাতন তলার মুখোপাধ্যায় পরিবার ষষ্ঠীতে গঙ্গোত্রী তীর্থে গিয়েছিলেন সপরিবারে।আজ বাড়ি ফিরে দেখেন গেটের তালা ভাঙ্গা। এরপর ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ।নিচের ঘরে দুটি আলমারি তছনছ, বাকি যায়নি উপরের ঘরের আলমারিও।

তবে গয়না বাড়িতে না থাকায় এ যাত্রায় রক্ষা পেলেও নগদ প্রায় পনেরো হাজার টাকা ছিল আলমারি তে যা নিয়ে গিয়েছে চোর বাবাজী এমনই অভিযোগ মুখোপাধ্যায় পরিবারের।যদিও সদ্য এই ঘটনায় আরো কিছু খোয়া গিয়েছে কিনা তা এখনও সঠিকভাবে বুঝে উঠতে পারছেন না বলেই জানান পরিবারের কর্তা অভিজিৎ মুখোপাধ্যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দননগর কমিশনারেটের পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে তারা।
