সুগন্ধার পুরানো পুকুরে মারুতি টোটোর দূর্ঘটনা,জখম চারজন।ভর্তি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।

Spread the love

সুগন্ধার পুরানো পুকুরে মারুতি টোটোর দূর্ঘটনা,জখম চারজন।ভর্তি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।

আজ ভোরে যাত্রী নিয়ে একটি টোটো চুঁচুড়া স্টেশনের দিক থেকে সুগন্ধা গোটুর দিকে যাচ্ছিল।দিল্লী রোডের কিছুটা আগে একটি পুকুরের কাছে আসতেই একটি মারুতি সুইফট গাড়ি টোটোকে সজোরে ধাক্কা মারে।দূর্ঘটনার অভিঘাতে টোটো এবং মারুতি দুটি গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

টোটোয় থাকা তিনজন মহিলা যাত্রী গুরুতর জখম হন।টোটো চালক মনোজ ঘাঁটির মাথায় চোট লাগে।চারজনকেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায় পোলবা থানার পুলিশ।

টোটো চালকের বাড়ি পোলবার বিহারী পল্লীতে।তার পরিবার জানিয়েছে,আগে মুম্বইতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন মনোজ।বছর দেড়েক আগে গ্রামে ফিরে এসে টোটো কিনে চালাচ্ছিলেন।আজ যাত্রী নিয়ে যাওয়ার পথে এই দূর্ঘটনা হয়।
পোলবা থানার পুলিশ মারুতি চালককে আটক করে থানায় নিয়ে যায়।মারুতিতে এক মহিলা যাত্রী ছিলেন তিনি সুস্থ আছেন।দুটি গাড়িকে ক্রেন দিয়ে সরিয়ে রাস্তা ফাঁকা করে। গাড়ি চলাচল শুরু হয়।

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *