দিদির দেওয়া পাঞ্জাবী পরে নিজের পুজোর উদ্বোধন করলেন তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার পুজো দেখতে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রীকে।

Spread the love

দিদির দেওয়া পাঞ্জাবী পরে নিজের পুজোর উদ্বোধন করলেন তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তার পুজো দেখতে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রীকে।

শ্রীরামপুর ৫ ও ৬ এর পল্লীগোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান পৃষ্ঠপোষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।১১২ বছরের এই পুজোর থিম কোনারকের সূর্য মন্দির।সাবেকি প্রতিমা।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় সি গ্রীন পাঞ্জাবী পরে পুজোর উদ্বোধন করেন।তিনি জানান,এই পাঞ্জাবী তাকে দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী দিয়েছেন।

মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার দুর্গা পুজোকে ইউনেস্কো স্বীকৃতি প্রসঙ্গে বলেন,কেন্দ্রের প্রচেষ্টায় পাওয়া গেছে।সেই প্রসঙ্গে কল্যাণ বলেন,বাংলায় নরেন্দ্র মোদির জন্মের আগে থেকে দুর্গাপুজো হয়।আসলে ওনার স্বভাব হল যা কিছু হবে তার কৃতিত্ব দাবি করা।সেটা অপারেশন সিঁদুর হোক বা চন্দ্রাযান হোক।বাংলায় দুর্গাপূজা হচ্ছে এবং মানুষের মধ্যে যে উন্মাদনা যে আবেগ ভালোবাসা সেটা এসে দেখে যান।প্রধানমন্ত্রী তাকেও স্বাগত।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুজো উদ্বোধনে এসে ২৬ সোনার বাংলা গড়ার কথা বলেছেন।সে প্রসঙ্গে কল্যাণ বলেন,ওরা আগেও ডেলি প্যাসেনঞ্জারি করেছে।যত আসবে তত হারবে।মা দুর্গার কাছে প্রার্থনা করি সকলকে ভাল রাখুন সুস্থ রাখুন। আসুন সবাই মিলে এই সারদা উৎসবে সর্বধর্ম সমন্বয়ে মিলিত হই।

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *