হুগলি শ্রীরামপুরে মাহেশ কলোনি সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবারের আকর্ষণ “নতুন দিনের আলো “এ বছর তাদের পূজা ৭৬ তম বর্ষে পদার্পণ করলো।

পুজো উদ্যোক্তারা জানান “নতুন দিনের আলো” এই নাম দেওয়ার একটাই কারণ, আমরা দেখছি পরিবেশ সচেতনতা নিয়ে এতভাবে প্রচার করা হচ্ছে,প্লাস্টিক বর্জন করুন, প্লাস্টিকের দ্রব্য ব্যবহার করবেন না এইসব বিষয় নিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে, তারই একটা অঙ্গ হিসেবে আমাদের পূজা মন্ডপ।

কোনো রকম প্লাস্টিক থার্মোকল ব্যবহার করা হয়নি আমাদের এই পুজো মন্ডপে, কাঠের, বেতের ও মাটির জিনিস দিয়ে আমাদের এই পূজা মন্ডপ তৈরি করা হয়েছে।

সাথে আছে বিষ্ণুপুর, বাঁকুড়ার টেরাকোটার কাজ, মাটির পুতুল এই সমস্ত দিয়ে আমাদের এই পূজা মন্ডপ টি সাজানো হয়েছে।

আমরা এই মন্ডপের মাধ্যমে দর্শকদের বার্তা দিতে চাই প্লাস্টিক বর্জন করুন। তাতে আমাদের এলাকা বাঁচবে। আমরা আশা রাখি এই পুজোর ক’দিন প্রচুর মানুষ আমাদের এই মন্ডপ এবং দুর্গা প্রতিমা দর্শন করতে আসবেন।
