দীর্ঘ ৯ বছর পর আবার স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা আজ নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য এসএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে

Spread the love

দীর্ঘ ৯ বছর পর আবার স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা আজ নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য এসএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে।সকাল থেকেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ভিড় করে পরীক্ষার্থীরা।

 

 

সকাল এগারোটায় পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে বলা হয়েছে পরীক্ষার্থীদের।

 

বেলা ১২ টা থেকে পরীক্ষা শুরু,ষাট নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে দেড় ঘন্টা।পরীক্ষা কেন্দ্রে গুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।পুলিশ মোতায়েন আছে।সিসি ক্যামেরা বসানো হয়েছে।
অনেক পরীক্ষার্থী আছেন যারা ২০১৬ সালেও পরীক্ষা দিয়েছিলেন।এবারও বসছেন।যোগ্য চাকরিহারা শিক্ষকরাও পরীক্ষা দিচ্ছেন। যদিও পরীক্ষার্থীরা বলছেন জানিনা কি হবে, যদি স্বচ্ছ ভাবে পরীক্ষার রেজাল্ট বার করে তাহলে হয়তো আমরা একটা সুযোগ পেতে পারি।

 

 

 

আজ সকাল থেকেই প্রশাসনের তৎপরতা ও চোখে পড়ার মতো প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনে পুলিশ মোতায়েন।

পরীক্ষা কেন্দ্রের সামনে গাড়ি চলাচল নিয়ন্ত্রিত, যাতে পরীক্ষার্থীর এর কোন অসুবিধা না হয়,পুলিশ প্রশাসন দেখছিলেন।                                                 সারা পশ্চিমবঙ্গে মোট স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার্থী সংখ্যা তিন লক্ষেরও বেশি।

হুগলিতে মোট পরীক্ষার্থী ১৪,২৭২ জন।পরীক্ষা কেন্দ্র ৩৩ টি। এখন দেখার বিষয় কতটা স্বচ্ছ ভাবে স্কুল সার্ভিস কমিশন এই                                                         পরীক্ষার রেজাল্ট বার করেন।

 

 

 

 

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *