বন্ধ আবাসন থেকে যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধার।হুগলীর বাহির শ্রীরামপুরের সুকান্ত পার্কের একটি বহুতল আবাসনের ঘটনা

Spread the love

 

বন্ধ আবাসন থেকে যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধার।হুগলীর বাহির শ্রীরামপুরের সুকান্ত পার্কের একটি বহুতল আবাসনের ঘটনা।

 

মৃতের নাম দীপশিখা গোস্বামী(২৯)।অভিযোগ বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের এই আবাসনের ৫ তলার বন্ধ ঘর থেকে গন্ধ আসছিলো,       তারপর প্রতিবেশীদের পুলিশে খবর দিলে পুলিশ এসে এক মহিলার পচাগলা মৃত দেহ উদ্ধার করে।

জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে একটি বেসরকারি  সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।ফ্ল্যাটে একাই থাকতেন।বিগত কিছুদিন ধরে যুবতীকে দেখা যায়নি,আজ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে। স্থানীয় পুরসদস্য পৌষালী ভট্টাচার্য জানান কি কারণে এই ঘটনা তা পুলিশ তদন্ত করবে। স্থানীয়দের দাবি সম্ভবত বাথরুমে পড়ে গিয়েই এই ঘটনা।সমস্ত বিষয়টাই পুলিশ তদন্ত করে দেখছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *