বিজেপির মন্ডল সভাপতির অস্বাভাবিক মৃত্যু,বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সাংসারিক অশান্তি।

Spread the love

নিজস্ব সংবাদদাতা হুগলি শ্রীরামপুর:- বিজেপির মন্ডল সভাপতির অস্বাভাবিক মৃত্যু,বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সাংসারিক অশান্তি।তার জেরে আত্মহত্যা বলে অনুমান!
মৃতের নাম মনোজ চক্রবর্তী(৪৫)।
শ্রীরামপুরের কুড়ি নম্বর ওয়ার্ড দীনবন্ধু চ্যাটার্জি লেনের বাসিন্দা ছিলেন মনোজ।

বিজেপি নেতার স্ত্রী উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নার্সিং এর চাকরি করেন।গতকাল নাইট ডিউটি থাকায় তিনি বাড়ি ছিলেন না।তাদের একমাত্র ছেলে এগারো ক্লাসের ছাত্র। প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে ছিল সে।মনোজের মা তার বোনের বাড়ি যাওয়ার বাড়ি ফাঁকাই ছিল।আজ সকালে নার্সিংহোম থেকে ফিরে বিজেপি নেতার স্ত্রী ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামীকে।

মনোজের স্ত্রী বন্দনা চক্রবর্তী জনান,শ্রীরামপুরের এক মহিলার সঙ্গে তার স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।অনেক তথ্য প্রমান তার কাছে রয়েছে ছবি রয়েছে।এই কারণে তাদের ছেলেকে মনোজ মারধর করতেন।মনোজকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বললেও শোনেনি।

তাদের প্রতিবেশী এক আত্মীয় বলেন,আমার বাড়িতে ওদের ছেলেকে রেখে যেত।গতকাল রাতেও আমার কাছেই ছিল।
বন্দনা আর মনোজের মধ্যে অশান্তি হত এক মহিলাকে নিয়ে।
গত পরশু খুব অশান্তি হয়।বাসনের শব্দ পেয়েছি।

                                                                   বিজেপি নেতার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে শ্রীরামপুর থানার পুলিশ।                                      ঘটনার তদন্তে তার বাড়িতেও যায় পুলিশ  আধিকারিকরা।।।

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *