নিজস্ব সংবাদদাতা হুগলি চন্ডীতলা:- হুগলির চন্ডীতলা কুমিরমোড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা।

বোলেরো পিকআপ ভ্যান ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত আটজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টা নাগাদ কালীঘাটে পুজো দিয়ে আরামবাগে ফেরার পথে ২৬ নম্বর রোডের উপর কুমির মোড়া এলাকায় বোলেরো পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মারুতি গাড়ির। মারুতিতে থাকা ৮জন জখম হয়।
পথ চলতি মানুষ ও স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায় পরে চন্ডীতলা থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
আহতরা সকলে আরামবাগের রঘুনাথপুরের বাসিন্দা।
বোলেরো পিকআপ ভ্যানের চালক ও খালাসী পলাতক।