পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। সারা পৃথিবী জুড়ে কোটি কোটি মুসলিম ধর্মালম্বী মানুষ একমাস ব্যাপী কঠোর কৃচ্ছ সাধন এবং উপবাসের মধ্য দিয়ে রমজান মাস অতিবাহিত করেন । সূর্যোদয়ের আগে থেকে তাদের উপবাস পর্ব শুরু করেন,এবং সূর্যাস্তের পর তারা উপবাস ভঙ্গ করে খাওয়া দাওয়া করেন,এই প্রথাকে বলা হয় ইফতার, এই সময় মূলত বিভিন্ন ধরনের ফল এবং শরবত খেয়ে উপবাস ভঙ্গ করেন তাঁরা,ফলে এই সময় বিভিন্ন ধরনের ফল যেমন আঙ্গুর,আপেল,সবেদা, কমলা লেবু, তরমুজের চাহিদা থাকে তুঙ্গে। বছরের অন্যান্য সময় থেকে এই রমজান মাসে ফলের দাম হয় ঊর্ধ্বমুখী, ফলে এই সময় যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি ব্যবস্থা শুরু হয়েছে।

বুধবার সকাল থেকে হুগলি জেলার ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা যৌথভাবে শেওড়াফুলি এবং শ্রীরামপুরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন এদিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন চন্দনগর পুলিশ কমিশনারেটের এসি পি চন্দ্রা বিশ্বাস,তারা বাজারের বিভিন্ন দোকানদারদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং এই সময়কালে ফলের বাজার দর কি আছে তা জানতে চান দীর্ঘক্ষণ ফলের বাজারের নজরদারি করেন তারা । অন্যদিকে আজকের পুলিশের এই অভিযানে খুশি বাজার করতে আসা মানুষজন, তারা জানান যদি এই ভাবে বিভিন্ন উৎসব এবং পুজোর মরশুমে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হয়। তাহলে বাজার দর নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, এবং ক্রেতারাও সাধ্যের মতো জিনিসপত্র কিনতে পারবেন।
