শ্রীরামপুরে বহু প্রতীক্ষিত সিল্ক প্রিন্টিং হাবের ভিত্তি প্রস্তর স্থাপিত হল

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প শ্রীরামপুরের সিল্ক প্রিন্টিং হাবের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো শনিবার সকালে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন ভূমি পূজায় অংশ নিয়ে এই প্রকল্পের শুভ সূচনা করলেন।

এ ব্যাপারে বলতে গিয়ে কল্যাণবাবু জানান দীর্ঘ বছর ধরে শ্রীরামপুরে সিল্ক প্রিন্টিং সারা জগতে কে বিস্মিত করেছিল। এখানকার সিল্কের কাপড় সারা পৃথিবীর মানুষ ব্যবহার করতেন কিন্তু বিগত কয়েক বছর ধরে শ্রীরামপুরের সিল্ক প্রিন্টিং শিল্প বেশ কিছুটা পিছিয়ে গেছে। আর সেই জায়গাটা দখল করেছে সুরাট কিন্তু আজকে যে মহৎ কাজের শুভ সূচনা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক ইচ্ছায়, তাতে আগামী পাঁচ সাত বছরের মধ্যে, শ্রীরামপুরের প্রিন্টিং হাব দেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে এবং তার হৃত গৌরব ফিরে পাবে এই প্রকল্পটির করতে খরচ হবে প্রায় ৫৬ কোটি টাকা যা রাজ্য সরকার মঞ্জুর করেছেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পুর প্রধান গিরিধারী সাহা,চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ কুমার সিং, চেয়ারম্যান ইন কাউন্সিল গৌর মোহন দে, চেয়ারম্যান ইন কাউন্সিল তিয়াসা মুখার্জী পুর সদস্য শান্তনু গাঙ্গুলী তাপস মিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।
