
রবিবার রিষড়া তৃণমূল কংগ্রেস,ভারতীয় নাগরিকদের এস আই আর নাম বাদ যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলো। এই মিছিলে পায় পা মেলালেন রিষড়ার সাধারণ নাগরিক থেকে পুরসভার পৌর প্রধান সহ কাউন্সিলররা।
রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় মিশ্র বলেন আজকে এই মিছিলের উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গে যারা জন্মগ্রহণ করেছেন যারা এখানকার সিটিজেন তাদের নাম বাদ যাওয়ার প্রতিবাদে আজকের এই মিছিল তাদের নাম বাদ দেওয়া যাবে না তাদের নাম রাখতে হবে এই দাবিতে এই বিক্ষোভ মিছিল। আপনারা জানলে অবাক হবেন আমাদের এই রিষড়ায় বহু লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে যারা এখানেই জন্ম এখানেই পড়াশোনা তাদের ভোটার লিস্ট থেকে নাম দিয়ে দেওয়া হয়েছে। এক দুটো ওয়ার্ড এ নয় বহু ওয়ার্ড থেকে নাম বাদ গেছে। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ধর্নায় বসেছেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন। আমাদের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় সহ সমস্ত নেতা-নেত্রীরা এর প্রতিবাদে আজ রাস্তায় নেমেছেন। কেন্দ্র সরকার আমাদের প্রাপ্য বকেয়া মেটাচ্ছেন না, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে এই সবে প্রতিবাদেই রিষড়া তৃণমূল শহর কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস আমরা সবাই আজ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছি।
