
খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, কখনো বা রং বরসে ভিগে চুনার্বালী হোলির চেনা পরিচিত গানে কোমর দুলিয়ে আবির উড়িয়ে রং ছিটিয়ে দোলের আনন্দে মেতে উঠলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। সোমবার হোলির সকালে রাধাবল্লবের
মন্দির বিগ্রহকে প্রণাম করে সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে একেবারে কৈশোর কালে ফিরে গেলেন সকলের কল্যান দা ।

বড় বড় পিচকিরি থেকে রঙ ছেটালেন পথচারীদের দিকে, আবার মাঝে মাঝে রঙিন আবিরের রাঙিয়ে দিলেন অনেককে, এমনকি পরিচিত মহিলাদের সঙ্গে নাচ করলেন এদিন শ্রীরামপুরের জনপ্রিয় সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। কল্যান দাকে পেয়ে তারাও খুশি অনেকে তার পায় আবির দিয়ে হোলির আশীর্বাদ নিলেন, শুভেচ্ছা জানালেন। এরই মাঝে সাংবাদিকদের জানালেন দোল এমন একটা উৎসব যা জাতি বর্ণ ধর্ম সকলকে একাকার করে দেয়, আমাদের এই বাংলায় রঙের কোন ভেদাভেদ নেই তবে কিছু লোক আছে বিভেদগামী শক্তি আছে যারা এটা তৈরি করার চেষ্টা করে। এতে কিছু যায় আসে না।

বাংলার সংস্কৃতি যুগ যুগ ধরে শান্তি সম্প্রীতির,তবে নাম না করে কল্যান বাবু বলেন এখানে কাঁথির একটা গাধা আছে, যার কাজ হল সম্প্রীতিকে নষ্ট করা এই ধরনের কাজ করা তবে তবে আজকে রঙ্গিন উৎসব রং খেলার মধ্য দিয়ে পালন করলাম আর শেষ করব কাউন্টিং এর দিন অকাল হোলির মধ্য দিয়ে। সেদিন সারা বাংলা কোনায় কোনায় সবুজ ময় হয়ে উঠবে।
